Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Kolkata Metro : ভিক্টোরিয়ার সামনে থেকেই ওঠা যাবে মেট্রোয়, নতুন স্টেশনের কাজ শুরু

Kolkata Metro
Kolkata Metro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন মেট্রো স্টেশন (New Metro Station) পেতে চলেছে কলকাতাবাসী (Kolkata) । তাও আবার ভিক্টোরিয়ার (Victoria) সামনেই । নতুন স্টেশনের নামও দেওয়া হচ্ছে ভিক্টোরিয়ার নামে । ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন (Victoria Memorial Metro Station) ।

জোকা-বি-বা-দী বাগ মেট্রো প্রকল্পের অন্তর্গত এই স্টেশন । তাই এবার ভিক্টোরিয়া থেকে বাড়ি বা অন্যত্র যাওয়ার জন্য বাস বা ট্যাক্সির পাশাপাশি থাকছে মেট্রোর অপশনও । অনেক জটিলতার পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের অনুমতি মিলেছে । তাই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই তৈরি হবে মেট্রো স্টেশন । দু'টো গেট থাকবে । একটা গেট তৈরি করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে, আরেকটা এসএসকেএম-এর দিকে ।

বর্তমানে ময়দান চত্বরের পাঁচ হাজার বর্গমিটার জায়গা ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে । এরপর তৈরি হবে দীর্ঘ ডায়াফ্রাম ওয়াল । মেট্রোর কাজের সময় মাটির ধস আটকানোর জন্য ওই দেওয়াল তৈরি করা হয় । এছাড়া, ভিক্টোরিয়ার সামনের ফোয়ারাটি ভেঙে ফেলা হবে বলে মেট্রো সূত্রে খবর । সব কাজ শেষ হয়ে গেলে, পরে পুনর্নির্মাণ করা হবে ওই ফোয়ারা ।

ভিক্টোরিয়ার সামনে মেট্রো স্টেশন করার বিষয়ে প্রথমেই অনুমতি মেলেনি ভিক্টোরিয়া কর্তৃপক্ষের । ভিক্টোরিয়ার নীচ দিয়ে মেট্রো গেলে সৌধের কোনও ক্ষতি হবে কি না, সেই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল গত কয়েক বছর ধরে । কৃত্রিম কম্পন তৈরি করেও পরীক্ষা চালানো হয় । অবশেষে অনুমতির চাওয়ার প্রায় ৫-৬ বছর পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে মেট্রোর কাজে ছাড়পত্র দিয়েছে ।


You might also like!