Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : বঙ্গে ফের শীতের আমেজ ! সামান্য কম হল তাপমাত্রার পারদ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৫ ফেব্রুয়ারি  : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরে এসেছে শীত। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে। কলকাতা সহ জেলাগুলিতে সকালে খানিকটা শীতের আমেজ রয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কনকনে শীতের দেখা মেলার সম্ভাবনা খুবই কম। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক ৯২ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এই শীত খুবই সাময়িক। চড়তে থাকবে তাপমাত্রার পারদ। গত বৃহস্পতিবার থেকে বেশ ভালোরকম ঠাণ্ডা অনভব করছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা। আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে প্রবেশ করছে পশ্চিমী ঠাণ্ডা হাওয়া। ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও একই পরিস্থিতি দেখা যাবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী তিন-চার দিন শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি আগামী দু-তিন দিন পর্যন্ত চলতে থাকবে বলে জানা গেছে। সিকিম এবং দার্জিলিঙে রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলিতে আগামী পাঁচদিন পরিষ্কার থাকবে আবহাওয়া। মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

You might also like!