kolkata

3 years ago

West Bengal Ramnavami Clash: শিবপুর, রিষড়ায় অশান্তির ঘটনায় মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব রাজ্যপাল বোসের

Harikrishna Dwivedi meets Governor CV Ananda Bose
Harikrishna Dwivedi meets Governor CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ রাজ্যে রামনবমী ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল শিবপুর এবং রিষড়ায়। ওই ঘটনায় সরব হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত সপ্তাহে মঙ্গলবার রিষড়ায় গিয়ে অশান্ত এলাকা ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। তার পরই অশান্তি নিয়ে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন তিনি।

প্রসঙ্গত,হাওড়ার পাশাপাশি রিষড়াতে ও অশান্তির পরিবেশ থাকায় উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে গত মঙ্গলবার তড়িঘড়ি কলকাতায় ফিরেছিলেন রাজ্যপাল। তার পর সোজা রওনা দিয়েছিলেন রিষড়ার উদ্দেশে। রিষড়ায় গিয়ে অশান্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল বোস। কথা বলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালগির সঙ্গে। তার পর কথা বলেন স্থানীয় বাসিন্দাদেরও সঙ্গে। রিষড়ায় দাঁড়িয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। বলেছিলেন, ‘‘বাংলায় শান্তি প্রতিষ্ঠা করা হবে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’’

উল্লেখ্য, হাওড়ার শিবপুর এবং হুগলির রিষড়ায় রামনবমীর অশান্তির সেই বিস্তারিত রিপোর্ট নিয়েই মঙ্গলবার রাজভবনে পৌঁছান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। 

You might also like!