Breaking News

 

kolkata

3 years ago

Arabul Islam : ভাঙড়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি বাতিল, তৃণমূলের ওপর মহলের নির্দেশ মানল আরাবুল

Arabul Islam
Arabul Islam

 

ভাঙড়, ২৫ জানুয়ারি : ভাঙড়ে বুধবার প্রতিবাদ কর্মসূচি হচ্ছে না। ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুলের দাবি মানল না দল, ভাঙড়ে বুধবারের প্রতিবাদ মিছিলের কর্মসূচি বাতিল করেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূলের ওপর মহলের নির্দেশে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছেন আরাবুল।

উল্লেখ্য, গত শনিবার ভাঙড়ে আইএসএফের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল। শাসকদলের অভিযোগ, আইএসএফ কর্মীরা তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তারই প্রতিবাদে মিছিল হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু, দলীয় নির্দেশ মেনে ভাঙড়ে মিছিল স্থগিত ঘোষণা আরাবুলের।

এর আগে পুলিশ অনুমতি দিক বা না দিক, মিছিল হবেই বলে জানিয়ে দিয়েছিলেন আরাবুল। কিন্তু শেষ মুহূর্তে ওপর মহলের নির্দেশে বাতিল হয়ে গেল প্রতিবাদ মিছিলের কর্মসূচি।

You might also like!