kolkata

3 years ago

Weather Forecast : বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই; গরম বাড়ছে মহানগরীতে, দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২ মার্চ : তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে তিলোত্তমায়, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। গরম বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। ভোরের দিকে এখনও হালকা ঠান্ডা মালুম হচ্ছে, কিন্তু বেলা বাড়তেই তাও উধাও হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দিন পাঁচেকের মধ্যে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।

You might also like!