
কলকাতা, ৩ জানুয়ারি : তাপমাত্রার পারদ নামতেই শীত বাড়ল তিলোত্তমায়। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমেছে পারদ, গ্রাম বাংলা কাঁপছে জম্পেশ শীতে। আগের দিনের তুলনায় একটু কমে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তুরে হাওয়ার দাপট বাড়তেই ও পরিস্থিতি অনুকূল হতেই তাপমাত্রা কমেছে তিলোত্তমায়। আপাতত এমনই ঠাণ্ডা থাকবে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আবহাওয়া। গ্রাম বাংলায় শীতের দাপট থাকবে একটু বেশি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এখন জমাটি ঠাণ্ডা। উত্তরবঙ্গের প্রতিটি জেলাই জমজমাট শীতে কম্পমান। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ঠাণ্ডার আমেজ অনেকটাই বেশি।
