kolkata

3 years ago

Weather Forecast : তিলোত্তমার পারদ পৌঁছাল ১৪ তে , শীতের পুনঃ আগমনে ফুরফুরে আমেজ শহর জুড়ে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৩০ ডিসেম্বর : খুব বেশি ওঠানামা না করলেও, ১৪ ডিগ্রির ঘরেই রয়েছে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা। যদিও তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় শুক্রবার ভোরে শীতের শিরশিরানি বেশ ভালোই মালুম হয়েছে, জমাটি ঠাণ্ডা ছিল গ্রাম বাংলায়। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও এদিন সকালে শীত বেশ ভালোই ছিল। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হলেও, বেলা বাড়তেই শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে। কলকাতায় আবার গরমের পোশাক শরীরে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। যদিও, গ্রাম বাংলায় তেমনটা হচ্ছে না। এরইমধ্যে একটি খারাপ খবর হল, আগামী ৩১ ডিসেম্বরের পর পারদ আবার উর্ধ্বমুখী হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৩১ ডিসেম্বরের পর কয়েক দিন রাতের তাপমাত্রা বাড়বে, দুই থেকে ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই নতুন বছরের শুরুতে জমাটি শীত থেকে বঞ্চিত থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি।

You might also like!