kolkata

3 years ago

Weather forecast : শীতেও উষ্ণ তিলোত্তমা; ঠান্ডায় কম্পমানের পরিবর্তে ঘামছে দক্ষিণবঙ্গ, পারদ ছুটছে ঊর্ধ্বমুখে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৮ ডিসেম্বর : কিছুতেই নামছে না তাপমাত্রার পারদ, বিগত কয়েকদিন ধরে পারদ ছুটছে ঊর্ধ্বমুখে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ঘামছে। শীতেও উষ্ণ হচ্ছে তিলোত্তমা, গরম জামা গায়ে রাখা যাচ্ছে না। তবে, বৃহস্পতিবার থেকে ফের কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার ২-৩ ডিগ্রি নামতে পারে মহানগরীর পারদ। এইভাবে বর্ষশেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে ফের তিলোত্তমায় কমতে পারে তাপমাত্রা। শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে চলেও যেতে পারে। গ্রাম বাংলায় শীতের দাপট থাকতে পারে আরও বেশি, পুনরায় ফিরতে পারে জম্পেশ শীতের আমেজ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষার্ধে বিগত ৫০ বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এত বেশি ছিল না কোনওদিন। ১৫ থেকে ৩১ ডিসেম্বর যে সময় শহরে সাধারণত শীতের আমেজ পাওয়া যায়, সেই সময়ে এ বছর ২০ ডিগ্রিও ছাড়িয়ে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।


You might also like!