
কলকাতা, ২৮ মার্চ : আবার তন্ত্রের বলি নাবালিকা। তিলজলায় স্ত্রীর সন্তান নষ্ট হয়ে যাচ্ছিল।তাই তান্ত্রিকের মতে বলি হয়েছে ছোট্ট ৭ বছরের মেয়েকে। এই পরিস্থিতিতে মঙ্গলবার তন্ত্রবিদ্যার বিরুদ্ধে নাগরিক সচেতনতার রূপরেখা চেয়ে ফের শুনানির আবেদন করে বিজ্ঞান মঞ্চ।
বীরভূমের আমোদপুরে ডাইনি সন্দেহে প্রৌঢ় দম্পতিকে খুন ও তিলজলায় তন্ত্র সাধনার জন্য নাবালিকা হত্যায় কালাজাদু বা তন্ত্রবিদ্যার বিরুদ্ধে নাগরিক সচেতনতার রূপরেখা চেয়ে দায়ের হাওয়া মামলাটি ফের শুনানির জন্য আদালতের কাছে আবেদন করল বিজ্ঞান মঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলায় এবার আদালতে আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বীরভূমের আমোদপুরে ডাইনি সন্দেহে প্রৌঢ় দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গ্রামের মোড়ল এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ডাইনি অপবাদ দিয়ে তাঁদের বেধড়ক মারধরও করা হয়। গুরুতর আহত অবস্থায় বোলপুর শিয়ান হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ওই দম্পতির মৃত্যু হয়। এদিকে মৃতদেহ গ্রামে নিয়ে যাওয়া হলে, স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় থানার পুলিশের তরফে গ্রামবাসীদের বোঝান হয় যে যেন তারা দ্রুত সৎকার সম্পন্ন করেন।বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। মূলত দোষীদের গ্রেফতারের দাবীতে এই বিক্ষোভ। এই ঘটনায় মৃতদের পরিবারের তরফে একটি এফআইআর দায়ের করা হয়।
