kolkata

3 years ago

SSC Scam : শিক্ষক নিয়োগ দুর্নীতি : নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি এসএসসি-র দুই প্রাক্তন কর্তা

SSC Scam
SSC Scam

 

কলকাতা, ১৯ ডিসেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এ বার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর আরও দুই প্রাক্তন চেয়ারম্যানের নাম প্রকাশ্যে এসেছে। সোমবার সকালেই এসএসসি-র ওই দুই প্রাক্তন কর্তা, চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমার শূরকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তলব পেয়ে বেলা এগারোটার কিছু পরেই দু’জনে হাজির হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে।

সিবিআই সূত্রের খবর, এই দু’জনেরই অপসারণের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সোমবার দু’জনকেই এসএসসি মামলায় মূল অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, সুবীরেশের পূর্ববর্তী এই দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন এবং প্রদীপ কুমারকে নিয়ম না মেনে এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।


You might also like!