kolkata

2 years ago

Suvendu Adhikari : ইডি-র হাত এড়াতে দুই আসামী হাসপাতালে, প্রশ্ন শুভেন্দুর

Suvendu Adhikari (File Picture)
Suvendu Adhikari (File Picture)

 

কলকাতা, ৩১ অক্টোবর : কৌস্তভ রায় এবং ''কালীঘাটার কাকু''— এই দুই ‘আসামি, ইডি-র হাত এড়াতে কি এসএসকেএম হাসপাতালে দামী শয্যা আটকে আছেন? মঙ্গলবার এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চারদফা নির্দিষ্ট প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জনগণকে নিম্নলিখিত বিষয়ে অবহিত করবেন?

 ১) কবে থেকে কৌস্তভ রায় এবং ''কালীঘাটার কাকু''—এই দুই আসামিকে ইডি-র গ্রেফতারের পর এসএসকেএম হাসপাতালে দামী শয্যা/কেবিন দেওয়া হয়েছে?

২) তাঁদের অসুস্থতা কীরকম? তাঁদের চিকিৎসা শেষ হতে কত সময় লাগবে?

৩) এসএসকেএম-এ এখনও পর্যন্ত তাঁদের চিকিৎসার জন্য জনসাধারণের কত টাকা খরচ হয়েছে? ৪) এই গ্রেফতারকৃত ব্যক্তিদের জন্য শয্যা বরাদ্দ করা এবং তাঁদের আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গের কতজন লোককে এসএসকেএম-এ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে?”

প্রসঙ্গত, কৌস্তুভ রায় একটি টিভি চ্যানেলের কর্তা ও তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ব্যবসায়ী। তাঁর কাছে বেশ কিছু নথি দেখতে চেয়েছিল ইডি। যা তিনি দেখাতে পারেননি। আর যেসব নথি তিনি পেশ করেছিলেন সেগুলিতে অসঙ্গতি মিলেছে। তাই গত ১৮ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়। আর, তারও আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় বেহালার বাসিন্দা সুজয়কৃষ্ণ ভদ্রকে। কিন্তু ‘অসুস্থতার’ দোহাই দিয়ে দুজনেই পড়ে আছেন সরকারি হাসপাতালের দামী শয্যায়। তাঁদের জেরা করা যাচ্ছে না। ব্যহত হচ্ছে ইডি-র তদন্ত। 

You might also like!