Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Abhishek Banerjee :অভিষেকের নির্দেশে তৃণমূলের ‘জনগর্জন’সভা নয়!সন্দেশখালিতে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা করবে তৃণমূল

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী ১০ মার্চ হবে বাংলার শাসকদলের ব্রিগেড সমাবেশ। তৃণমূলের তরফে পোস্টার প্রকাশ করে এই সমাবেশের কথা জানানো হয়েছে।কোনও কর্মিসভা বা বড় সমাবেশ নয়, সন্দেশখালিতে ব্রিগেডের ‘প্রস্তুতি সমাবেশ’ করবে তৃণমূল। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে এমনই পরিকল্পনা নিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব।

ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ঠিক হয়েছিল, ধাপে ধাপে জেলা তৃণমূলের নেতারা সন্দেশখালি গিয়ে সেখানকার মানুষ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে আসবেন। ৩ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে সন্দেশখালিতে একটি বড় সমাবেশ করা হবে। সেই সভা থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সন্দেশখালির সাধারণ মানুষকেও ‘বার্তা’ দেওয়া হবে বলে স্থির হয়েছিল। কিন্তু রবিবারের পর সেই অবস্থান থেকে সরে এসেছেন তৃণমূল নেতৃত্ব। আপাতত ৩ মার্চ, রবিবার সেখানে ব্রিগেডের ‘প্রস্তুতি সমাবেশ’ করবে তৃণমূল। কারণ: অভিষেকের নির্দেশ। বসিরহাট জেলা তৃণমূলের সভাপতি তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম সোমবার বলেন, ‘‘আপাতত কোনও সভা নয়। যেহেতু সামনেই দলের ব্রিগেড সমাবেশ, তাই সেই বিরাট সমাবেশ সফল করতে আমরা সন্দেশখালিতে ৩ মার্চ একটি প্রস্তুতি সভা করব।’’ তবে কেন এমন সিদ্ধান্ত, সে প্রসঙ্গে কোনও মতামত প্রকাশ করতে চাননি তিনি।

রবিবার তাঁর লোকসবা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত মহেশতলায় একটি উড়ালপুল এবং পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন অভিষেক। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, সন্দেশখালিতে তৃণমবল একটি সভা করবে বলেছিল। এখন ব্রিগেডে বড় সমাবেশ করছে। সে ক্ষেত্রে সন্দেশখালির সভা কবে হচ্ছে? জবাবে অভিষেক বলেন, ‘‘যখন যাওয়ার প্রয়োজন হবে নিশ্চয়ই যাব। আপাতত ওখানে পরিস্থিতি ঠিক নেই। এমনিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সভা করা যাবে না। তার পরে যে হেতু ১০ তারিখ ব্রিগেড, তাই তার প্রস্তুতিও থাকবে।’’ তাঁর আরও বক্তব্য ছিল, ‘‘আমরা ওখানে অকারণে গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে তুলতে চাই না। এটা বিজেপি, সিপিএম করে।’’ অভিষেকের ওই মন্তব্যের পরেই যে জেলা তৃণমূল নেতৃত্ব নিজেদের পরিকল্পনা বদল করেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে সভার ‘চরিত্র’ বদলে যাওয়ায়।

রবিবার প্রথমে সমাজমাধ্যমের পাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশের ঘোষণা করেন ‘তৃণমূলের সেনাপতি’। আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ হবে বলে জানান তিনি। তাই লোকসভা নির্বাচনের আগে আপাতত দলের এই সমাবেশ সফল করাই তৃণমূল নেতৃত্বের লক্ষ্য। তাই সন্দেশখালিতে সভার কর্মসূচিকে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সমাবেশে বদলে ফেলা হয়েছে। বসিরহাটের এক তৃণমূল নেতার কথায়, ‘‘আপাতত সন্দেশখালি পরিস্থিতির ওপর জেলা নেতৃত্ব নজর রাখবেন। দায়িত্বপ্রাপ্ত নেতারাও এখানে এসে ঘুরে যাবেন। ব্রিগেড সমাবেশ হয়ে গেলে সন্দেশখালিতে যে সভা করার কথা হয়েছিল, সেই সভা হবে। শীর্ষ নেতৃত্ব ইঙ্গিত দিলেই সভা আয়োজনের প্রস্তুতি নেবেন জেলানেতৃত্ব।’’ ইতিমধ্যেই বেশ কয়েকবার সন্দেশখালি ঘুরে এসেছেন দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। আগামী কয়েক দিনও বেশ কয়েকজন ‘গুরুত্বপূর্ণ নেতা’ সন্দেশখালি যেতে পারেন বলেই তৃণমূল সূত্রে খবর।


You might also like!