Breaking News

 

kolkata

3 years ago

Shantanu Bandyopadhyay : নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ই ডি

Shantanu Banerjee
Shantanu Banerjee

 

হুগলি, ২০ জানুয়ারি  : নিয়োগ দুর্নীতিতে আবারও অস্বস্তিতে শাসক দল! অভিযোগ সামনে আসছে শাসক দলের আরও দুই নেতার বিরুদ্ধে। এবার হুগলির বলাগড়ে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুক্রবার সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে। চিনার পার্কের আবাসনে জোড়া ফ্ল্যাটে তল্লাশি চলে। সকালেই বলাগড়ের তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় ইডি-র একটি টিম।

নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয় বলেই সূত্রের খবর। বাইরে ছিল কেন্দ্রীয় বাহিনী। ১১ জনের টিমে ছিলেন ইডি-র মহিলা আধিকারিকরাও। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাজ করে একের পর এক নাম এসেছে গোয়েন্দাদের হাতে। তাঁদের মধ্যে শান্তনু অন্যতম বলে সূত্রের খবর। বর্তমানে তিনি হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের স্থায়ী সদস্য।


You might also like!