Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

train derailed near dumdum station: কল্যাণী-মাঝেরহাট লোকাল লাইনচ্যুত, দমদম স্টেশনে ঢোকার ঠিক আগে বিপত্তি

train derailed near dumdum station (Symbolic Picture)
train derailed near dumdum station (Symbolic Picture)

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : দমদমে স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেন। দুর্ঘটনার ফলে কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে যায়। শনিবার ৯টা ৫২ মিনিটে এই ঘটনা ঘটেছে। যদিও ট্রেনটি এখনও আটকে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। ট্রেনের গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল।

রেল সূত্রের খবর, ঘড়ির কাঁটায় সকাল তখন ৯.৫২ মিনিট হবে, দমদম স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়ে যায় কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেন। দুর্ঘটনার ফলে কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে যায়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন থামতেই যাত্রীরা ওই ট্রেন থেকে নেমে পড়েন। এই ঘটনার জেরে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। রেলের পক্ষ থেকে লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!