Breaking News

 

kolkata

3 years ago

Kuntal Ghosh : সাতসকালে তৃণমূল যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা

Kuntal Ghosh
Kuntal Ghosh

 

কলকাতা, ২০ জানুয়ারি : নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর এবার ইডির হানা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে। শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা দু’টি দলে ভাগ হয়ে কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে বলে ইডি সূত্রে খবর। নিউটাউনের চিনার পার্ক এলাকায় বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে যুবনেতার নামে। সেই ফ্ল্যাটগুলিতেই চলছে তল্লাশি। এদিন তাঁর ফ্ল্যাটে ইডির হানা, যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন কুন্তলের বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, তাপস তাঁদের জানিয়েছেন যে, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা কুন্তলের কাছে পৌঁছেছে। তাপস মণ্ডলের দাবি ছিল, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। এই সংক্রান্ত নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন। তিনি এ-ও দাবি করেন যে, মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কুন্তল।

প্রসঙ্গত, বৃহস্পতিবারও কুন্তল নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। রাত গড়াতেই এ বার সেই কুন্তলেরই দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি।

You might also like!