
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিলজলা শিশু খুন রহস্যে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় অভিযুক্ত অলোক কে জেরা করে জানা যায় তন্ত্র সাধনা নয় এই হত্যর পিছনে রয়েছে অন্য রহস্য।
খুনের কারণ জানতে টানা জেরা চলে। জেরায় জানা যায় অলোকের বিকৃত যৌন মানসিকতার শিকার , পুলিশকে বিভ্রান্ত করতে তান্ত্রিকের গল্প সাজিয়েছিল বলে জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। জানা গিয়েছে, নীল ছবি দেখে শিশুটিকে অপরহণের ছক কষেছিল সে। খুনের পরও ঘরে বসে নীল ছবি দেখে সারাদিন। তাই কোনও তান্ত্রিকের নির্দেশে নয়, যৌন লালসার জেরেই শিশুটিকে খুন করেছে বলে ধৃত জেরায় জানিয়েছে।
উল্লেখ্য, তিলজলার শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হবার পাশাপাশি ফ্ল্যাট থেকে প্রচুর গাঁজাও বাজেয়াপ্ত করে পুলিশ। শিশুটি আসলে অলোকের বিকৃত যৌন মানসিকতারই শিকার হয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।
