Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Weather forecast of Bengal: দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণেরও সম্ভাবনা

Thunderstorms are forecast throughout the week in South Bengal
Thunderstorms are forecast throughout the week in South Bengal

 

কলকাতা, ২২ মে: সপ্তাহ জুড়েই বৃষ্টি চলতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। এমনকি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতিও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে না ভিজলেও, শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণের এই দশ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ঝড়বৃষ্টির কারণে শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে মৎস্যজীবীরা সমুদ্রে আছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। বৃহস্পতিবার মালদা-সহ দুই দিনাজপুর জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে অন্য কোনও জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।

You might also like!