Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Rajeev Kumar returns to Kolkata: যারা আইন হাতে তুলে নিয়েছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই : ডিজি রাজীব কুমার

Rajeev Kumar returns to Kolkata (File Picture)
Rajeev Kumar returns to Kolkata (File Picture)

 

কলকাতা, ২২ ফেব্রুয়ারি: কেউ আইন ভেঙে থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার তা আরও এক বার স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার সকাল থেকেই সন্দেশখালি এলাকায় টহল দিতে দেখা যায় তাঁকে। পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালীর লঞ্চ ঘাটের উদ্দেশে রওনা দেন তিনি। তার পর আবার লঞ্চ নিয়েই যান ছোট শেয়ারা এলাকার দিকে।

নিজ চোখে সন্দেশখালির পরিস্থিতি পরিদর্শনের পর বৃহস্পতিবারই কলকাতায় ফিরে আসেন ডিজি রাজীব কুমার। ধামাখালিতে সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করেন। উত্তরে রাজীব কুমার বলেছেন, "যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ শোনা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে সবাইকে সহযোগিতা করতে হবে। যারাই আইন ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" রাজীব কুমার জানান, 'ফোর্স-অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। জমি বা অত্যাচার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ব্যবস্থা নেব।"

সন্দেশখালিকাণ্ডে উত্তাল বঙ্গরাজনীতি। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন ডিজি রাজীব কুমার। ধামাখালি থেকে নদী পেরিয়ে সন্দেশখালিতে পৌঁছন তিনি। এরপর সন্দেশখালি থানা গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। স্রেফ থানায় বৈঠক নয়, টোটোয় চেপে গ্রাম ঘোরেন রাজীব কুমার। সঙ্গে ছিলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার ও বসিরহাটের পুলিশ সুপার।

You might also like!