Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

CV Ananda Bose:আরও চাপে রাজ্যপাল!শ্লীলতাহানির পর এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে রিপোর্ট জমা পড়ল নগরপালের কাছে

cv anand bose and Nabanna
cv anand bose and Nabanna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। অভিযোগকারী এক নৃত্যশিল্পী। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল । কয়েক মাস আগেই তাঁর অভিযোগ তিনি কলকাতা পুলিশে দায়ের করেছেন। এবার বিষয়টি সামনে আসে, যখন কলকাতা পুলিশ  তদন্ত রিপোর্ট নবান্নে পাঠিয়েছে।প্রাথমিক অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতেই রিপোর্ট তৈরি করেন তদন্তকারী অফিসারেরা। গত শনিবার ওই রিপোর্ট কলকাতার নগরপালের কাছে জমা পড়েছে বলেই খবর।

গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান তিনি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ।

পুলিশি তদন্ত নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল। রাজভবনের তরফে স্পষ্ট জানানো হয়, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করতেই পারে না পুলিশ। সেই এক্তিয়ার তাদের নেই। একই সঙ্গে সংবিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজভবনের কর্মীদের এই ঘটনা প্রসঙ্গে কোথাও মুখ খুলতে নিষেধ করেছিলেন রাজ্যপাল স্বয়ং। তদন্তের স্বার্থে পুলিশ রাজভবনের বেশ কয়েক জন কর্মীকে তলব করেছিল। কিন্তু সূত্রের খবর, কেউই হাজিরা দেননি। ফলে তাঁদের বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। প্রাথমিক রিপোর্টে রাজভবনের কর্মীদের বয়ান নেই। ভবিষ্যতে কোনও বয়ান মিললে তা রিপোর্টে যোগ করা হবে বলেও পুলিশ সূত্রে খবর।

ইতিমধ্যেই রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দফতরের কাছ থেকে সংগ্রহ করেছে পুলিশ। তারাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই দিনের ফুটেজ পুলিশের হাতে এসেছিল। পুলিশ তা খতিয়ে দেখেছে। অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর ছিল। সব মিলিয়ে রিপোর্ট জমা দিল পুলিশ। সূত্রের খবর, ওই রিপোর্ট নবান্নের কাছে জমা দেওয়া হতে পারে।

শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসতেই নতুন করে রাজ্য-রাজভবন সংঘাত চরমে ওঠে। রাজ্যপালকে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন শাসকদলের নেতা-মন্ত্রীরা। রাজ্যপাল অবশ্য প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘অশুভ’ উদ্দেশ্যেই এমন অভিযোগ তোলা হয়েছে। কিন্তু আক্রমণ থামেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভা থেকেই রাজ্যপালকে নিশানা করছেন। প্রধানমন্ত্রীর উচিত রাজ্যপালকে সরিয়ে দেওয়া, এমন কথাও মমতাকে বলতে শোনা গিয়েছে।


You might also like!