kolkata

2 years ago

Jadavpur University student death:জামিন হল না যাদবপুরকাণ্ডে ধৃত প্রথম তিনের

The first three arrested in the Jadavpur case were not granted bail
The first three arrested in the Jadavpur case were not granted bail

 

কলকাতা : যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরীকে ২৫ অগস্ট এবং মনোতোষ ঘোষ, দীপশেখর দত্তকে আগামী ২৬ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার আলিপুর আদালতে সরকার পক্ষের আইনজীবী দাবি করেন সৌরভই হল হল ‘পালের গোদা’।

ওই দাবির স্বপক্ষে প্রমাণ হিসাবে আইনজীবী অন্য এক পড়ুয়াকে পাঠানো সৌরভের হোয়াট্‌সঅ্যাপ চ্যাটেরও উল্লেখও করেছেন। তাঁর দাবি, প্রথম বর্ষের মৃত পড়ুয়াকে আসলে ‘খুন’ করা হয়েছে। ঘটনাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলেও মন্তব্য করেন তিনি।

ধৃতদের মুখোমুখি বসিয়ে আরও জেরার প্রয়োজনের কথা জানিয়ে তাঁদের পুলিশি হেফাজতের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়। তদন্তকারীদের একাংশ মনে করছিলেন, অভিযুক্ত সৌরভকে জেরা করে যাদবপুরকাণ্ডে প্রয়োজনীয় ‘তথ্য’ মিলতে পারে। সেই কারণে গ্রেফতারের আগে এবং পরে, সৌরভকে দু’বার জেরা করেছিলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এ বার আদালতেও পুলিশ দাবি করল, সৌরভই আসলে ‘মাথা’।

 আলিপুর আদালতে হাজির করানো হয় সৌরভ, দীপশেখর এবং মনোতোষকে। সেখানে সৌরভকে ‘বাঁচানোর জন্য’ রাতারাতি কী ভাবে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, তা আদালতে তুলে ধরে পুলিশ। ধৃত তিন জনকে কাউন্সেলিং করানোর দরকার বলে দাবি করেছিলেন অভিযুক্তদের আইনজীবী। সেই দাবিও মানতে চাননি সরকার পক্ষের আইনজীবী।

You might also like!