Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

kolkata

3 years ago

Bengal Budget 2023: বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ বেড়ে হল বছরে ৭০ লক্ষ টাকা

Budget 2023
Budget 2023

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয় ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট ৷ সেখানেই এই নিয়ে ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাঁর ঘোষণা অনুযায়ী, এর আগে বছরে ৬০ লক্ষ টাকা করে পেতেন বিধায়করা ৷ তা আরও ১০ লক্ষ টাকা বৃদ্ধি করা হল ৷ এর ফলে আগামী অর্থবর্ষ থেকে বিধায়করা নিজের এলাকার উন্নয়নে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন ৷


এদিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ‘বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প’ কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বিধায়ক প্রতি বরাদ্দ বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করা হবে ৷ এই বৃদ্ধি কার্যকর হবে আগামী অর্থবর্ষ থেকে ৷’’ এই বরাদ্দ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কত টাকা খরচ হতে চলেছে, সেই বিষয়টিও বাজেট ভাষণে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘এই খাতে আমি ৩০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি ৷’’


রাজনৈতিক মহলের মতে, সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ পরের বছর রয়েছে লোকসভা নির্বাচন ৷ তার আগে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে সমস্যা হলে উন্নয়নের কাজ যদি বন্ধ না হয় এবং আরও বেশি টাকা খরচ করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

You might also like!