kolkata

3 years ago

WB SSC Scam : এজেন্সির বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আনলো কুন্তল

Kuntal Ghosh
Kuntal Ghosh

 

কলকাতা, ৩০ মার্চ : ভয় দেখিয়ে নেতাদের নাম বলানোর চেষ্টা এজেন্সির! তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় এ কথা বলার পর দিনই সরব হলেন নিয়োগকাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের বাসিন্দা কুন্তল ঘোষ।

বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় কুন্তলকে। লক আপে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, অভিষেকের দেওয়া বার্তা প্রসঙ্গে। এর উত্তরে কুন্তল বলেন, ‘‘অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ, এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছে থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শের দলের লোক। আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। আমরা বুক শিনা (টানটান) করে চলি। কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে, এবং আমাদের নাম বলানোর চেষ্টা করছে।’’

বুধবার শহিদ মিনারের সভায় বক্তৃতা করতে গিয়ে সিবিআই এবং ইডি প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর নাম নিলেই মদন মিত্র এবং কুণাল ঘোষকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল সিবিআই। অভিষেকের এই মন্তব্যের পর দিনই একই সুর কুন্তলের কণ্ঠে।

বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় কুন্তলকে। লক আপে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, অভিষেকের দেওয়া বার্তা প্রসঙ্গে। এর উত্তর দেন কুন্তল। বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে চাপ দিয়ে দলের নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।

কুন্তলকে পাল্টা প্রশ্ন করা হয়, ‘‘কাদের নাম বলানোর চেষ্টা হচ্ছে? অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে?’’ কুন্তল উত্তর দেন, ‘‘জোর করে বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।’’ সাংবাদিকরা আবার প্রশ্ন করেন, ‘‘অভিষেকের নাম…?’’ কুন্তল উত্তর দেন, ‘‘অবশ্যই অবশ্যই…।’’ এর পর তাঁকে তুলে দেওয়া হয় ভ্যানে।


You might also like!