
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় গত অক্টোবরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পরে তদন্তে উঠে আসে বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি তাপসের নাম উঠে আসে। তার পর থেকে তিনি বেশ কয়েক বার তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
এবার তাপস মন্ডলের একটি ডায়রি হাতে এসেছে যেখানে মিলেছে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ, উঠে এসেছে বিভিন্ন ব্যক্তির নাম ও। ডায়েরির একটি পাতায় ‘প্রাইমারি’ শিরোনামের ‘এন্ট্রি’তে ‘বীজেশ মণ্ডল’ নামে এক ব্যক্তির নাম মিলেছে, প্রসঙ্গত, তাপসের ছেলের নামও বীজেশ, তিনি পেশায় স্কুলশিক্ষক। ইডির ধারনা এই বীজেশ মন্ডল তাপস মন্ডলের ই ছেলে।
তদন্তকারীদের একাংশ এই বীজেশের ভূমিকা নিয়ে বেশ চিন্তিত, এই বীজেশ যদি তাপসেরই পুত্র হন, তবে গোটা বিষয়ে তাঁর ভূমিকা কী ছিল, সেটাই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে, সূত্রের খবর তেমন হলে বীজেশকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।
