Breaking News

 

kolkata

3 years ago

Bowbazar : ভয়াবহ দুর্ঘটনা বউবাজারে!ভেঙ্গে পড়ল মার্কেটের একাংশ

Terrible accident in Bowbazar
Terrible accident in Bowbazar

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বড় দুর্ঘটনার কবলে বউবাজার মার্কেটের একাংশ, শুক্রবার সকালে আচমকা বউবাজার মার্কেটের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শুক্রবার সকাল ৮টা নাগাদ এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  

কলকাতার বহু পুরানো মার্কেট এটি, বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমায় এই মার্কেটে। শুক্রবার সকাল ৮টা নাগাদ বউবাজার মার্কেটের একাংশের চাঙর ভেঙে পড়ে। অন্য দিনগুলিতে সাতসকালে মার্কেটের নীচের এই অংশ দিয়ে মানুষের যাতায়াত লেগেই থাকে। তবে এদিন মার্কেটের এই অংশ যখন ভেঙে পড়ে তখন সেই এলাকা কার্যত ফাঁকাই ছিল। স্বাভাবিক কারণেই বিরাট বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কংক্রিটের বড় বড় চাঙর হুড়মুড় করে ভেঙে পড়লেও দুর্ঘটনার জেরে কেউ আহত হননি। ঘটনার কথা জানতে পেরে ঘটনা স্থলে পৌঁছানস্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে,আসেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরাও। শুরু হয় মার্কেটের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার কাজ। 

স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে, তিনি বলেন-‘পুরসভার পক্ষ থেকে মার্কেটের বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হচ্ছে। ডিজি বিল্ডিংয়ের সঙ্গে কথা হয়েছে। মার্কেটের বিপজ্জনক অংশ ভাঙার কাজও শুরু হয়েছে। তবে এক্ষেত্রে এলাকার ব্যবসায়ীদের যাতে কম ক্ষতি হয় সেটা নজরে রাখা হচ্ছে।’


You might also like!