kolkata

3 years ago

Newtown : দুর্ঘটনায় ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় পথ অবরোধ ছাত্রদের, নিউটউনে উত্তেজনা

Tension in Newtown
Tension in Newtown

 

কলকাতা, ২ জানুয়ারি : দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর‌ও কেন অধরা ঘাতক গাড়ির চালক? সেই প্রশ্নে সোমবার নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফের বিক্ষোভ সামিল হন পড়ুয়ারা।

রবিবার বিকেল পাঁচটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বেরিয়ে হাওড়ার বাস ধরার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা শাকিল আহমেদ। সেই সময় ‘আকাঙ্খা’-র দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি শাকিলকে ধাক্কা মারলে সেই সার্ভিস রোডে ছিটকে পড়ে।

সোমবারও রাস্তার উপরে রক্তের দাগ লেগে রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ি চিহ্নিত করা গেলেও চালক কেন অধরা? সেই প্রশ্নে আজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শনের পর মিছিল করেন পড়ুয়ারা।

You might also like!