Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : পারদ নামতেই মহানগরীতে ফের বাড়ল শীত, উত্তরবঙ্গকে ঠান্ডায় টেক্কা দিচ্ছে পশ্চিমের জেলাগুলি

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১২ জানুয়ারি : উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব এখনও সেভাবে পড়ল না পশ্চিমবঙ্গেও, আর তাই ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। যদিও, আগামী কিছু দিনের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে, ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। তার আগে বৃহস্পতিবারও চেটেপুটে শীত উপভোগ করল বঙ্গবাসী। মহানগরীতে ফের বাড়ল শীতের আমেজ, কনকনে শীতে কাঁপল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। পারদ-পতন হতেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীত বেড়েছে, তবে ঠান্ডার মেজাজে উত্তরবঙ্গের জেলাগুলিকে সমান তালে টেক্কা দিচ্ছে পুরুলিয়া, বাঁকুড়ার ও বীরভূমের মতো জেলাগুলি। পশ্চিমের জেলাগুলিতেও বৃহস্পতিবার সকালে বেশ ভালোই ঠান্ডা ছিল।


You might also like!