Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather forecast:ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরেছে ভ্যাপসা গরম

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১৫ মে : বৃষ্টি থামতেই আবারও গরম বাড়ছে কলকাতায়, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। সকাল হতে না হতেই দাপট বাড়ছে রোদের, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ভ্যাপসা গরমও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গ ভিজবে আরও কিছু দিন। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বন্ধ হলেও উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই বৃষ্টিপাত হবে সোমবার পর্যন্ত। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগের দিনের তুলনায় বুধবার কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২-৩ ডিগ্রি অথবা আরও বেশি বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে পুরোপুরি থেমে যাবে বৃষ্টি।


You might also like!