kolkata

3 years ago

SSC Scam : বিলেতে বাড়ি নেই তো ভিসার আবেদন কেন? প্রশ্ন আদালতের

SSC Scam
SSC Scam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশেষ ভিসার আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক, এবার সে প্রসঙ্গেই শৌভিক ও তার মা শতরূপাকে আদালতের প্রশ্ন ইংল্যান্ডে বাড়ি না থাকলে, কেন এই বিশেষ ভিসার আবেদন? 

ইডি সূত্রের খবর, ‘‘মানিক-পুত্র ২০১৭ সালে দু’বার ইউকে গিয়েছেন।’’ এর পর তদন্তকারী অফিসারেরা কিছু গোপন নথি দেখান বিচারককে। তার পরেই বিচারকের প্রশ্ন, ‘‘তাহলে কি বাড়ি আছে ওখানে?’’ইডি আইনজীবির মত, ‘‘রেসিডেন্স না থাকলে বিশেষ ক্যাটাগরির ভিসার আবেদন করলেন কেন?’’ বস্তুত, তদন্তকারীদের দাবি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাজের জন্যই বিদেশে গিয়েছিলেন শৌভিক। 

শৌভিক যাতে দেশ ছেড়ে না যেতে পারেন, তার জন্য লুক আউট নোটিস জারি করা হয়েছে। প্রসঙ্গত, শৌভিকের একটি পরামর্শদাতা সংস্থা ছিল,তদন্তকারীদের দাবি, বেসরকারি বিএড কলেজগুলি থেকে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত ওই সংস্থা ২ কোটির বেশি টাকা তোলে। অভিযোগ, এর বিনিময়ে কোনও পরিষেবা দেওয়া হয়নি কলেজগুলিকে। তার পর সেই টাকাও ফেরতও দেওয়া হয়নি।তারই উত্তর খুঁজছে তদন্তকারী দল। 

বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ পিএমএলএ আদালতে চলছে মানিকের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলার শুনানি। তদন্তকারীদের সূত্রে খবর, শৌভিক তাঁর বিদেশযাত্রার বেশ কিছু তথ্য গোপন করেছেন, তারই অনুসন্ধান করছে ইডি। 

You might also like!