kolkata

2 years ago

Mahalaya 2023 : মহালয়ার ভোর থেকে ঘাটে ঘাটে চলছে তর্পণ, বাবুঘাট থেকে বাগবাজার...থিকথিকে ভিড় সর্বত্র

Tarpan is going on from Ghat to Ghat in Mahalaya
Tarpan is going on from Ghat to Ghat in Mahalaya

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আজ মহালয়া । বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনে ঘুম ভেঙেছে বাঙালির । পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা । বেজে উঠেছে আগমনী সুর । ভোর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন ঘাটে শুরু হয়ে গিয়েছে তর্পণ । পিতৃপুরুষদের উদ্দেশে জলদানের রীতিই হল তর্পণ ।

শনিবার ভোর থেকে শহরের বিভিন্ন ঘাটের ছবিটা এক । বাবুঘাট থেকে বাগবাজার...সর্বত্র থিকথিকে ভিড় । আবার কোনও কোনও ঘাটে সকাল থেকেই তর্পণের লম্বা লাইনও নজরে এসেছে । শুধু বড় বড় ঘাট নয়, ছোট ছোট নদী বা পুকুর ঘাটগুলিতেও তর্পণ সারছেন বাঙালি । সনাতন ধর্মে এদিনটা চোদ্দ পুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিন । ধর্মের ব্যাখ্যা বলে, মহালয়ার এই পুণ্য তিথিতে মর্ত্যলোকে আসেন আমাদের পূর্বসূরীদের আত্মারা । তাঁদের স্মরণ করেই উৎসবের সূচনা ।

মহালয়ায় দেবীপক্ষের সূচনা হলেও, এবছর তার আগের থেকেই উদ্বোধন হয়ে গিয়েছে পুজো মন্ডপগুলির । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ৮০০ পুজোর উদ্বোধন করেছেন । মহালয়ার দিনও ভার্চুয়ালি আরও কিছু পুজোর উদ্বোধন করবেন তিনি । এদিন, নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ তিলোত্তমার আরও ৫৫টি পুজো মণ্ডপের ফিতে কাটবেন মুখ্যমন্ত্রী।

You might also like!