kolkata

2 years ago

Malai Ghatak:আচমকা অসুস্থ মন্ত্রী মলয় ঘটক, নিয়ে যাওয়া হল হাসপাতালে

Suddenly sick Minister Malai Ghatak, taken to hospital
Suddenly sick Minister Malai Ghatak, taken to hospital

 

কলকাতা, ২২ আগস্ট : বিধানসভায় আচমকা অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী মলয় ঘটক। বিধানসভায় প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে নিয়ে যান কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিম্ন রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েন আইনমন্ত্রী। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ। তা সত্ত্বেও মঙ্গলবার বিধানসভায় এসেছিলেন তিনি। এদিন বিধানসভায় ফিরহাদ হাকিমের ঘরে মন্ত্রিসভার একটি বৈঠক ছিল। সেখানে ছিলেন মলয় ঘটক। সেখানে থাকাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। ফলে বিধানসভায় নিজের ঘরে চলে যান।

পরিস্থিতি আরও জটিল হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিৎসকদের। তাঁরা পরীক্ষা করে দেখেন রক্তচাপ কমে গিয়েছে (১২২/৬০)। এরপরই তড়িঘড়ি মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে যান হাসপাতালে।

You might also like!