kolkata

3 years ago

WB SSC Scam : ইডি-র নয়া ‘আবিষ্কার’ , পুরসভা বা হাই স্কুলই নয়, প্রাথমিকেও নিয়োগ দুর্নীতির জাল বিছিয়ে ছিলেন অয়ন

Ayan Shil
Ayan Shil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি গ্রেফতার হওয়া অয়ন শীলের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর তথ্য পেল তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, প্রাথমিক স্কুলে নিয়োগের ক্ষেত্রেও অবাধ বিচরণ ছিল অয়নের। অন্তত ১০ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। যাঁদের মধ্যে বেশির ভাগই হুগলির বাসিন্দা। বলা বাহুল্য, কোনও নিয়োগেই নিয়ম মানা হয়নি। এবং সবটাই হয়েছে টাকার বিনিময়ে।এ ব্যাপারে আরো তথ্য তলাশ চালাচ্ছেন তদন্তকারীরা। 

এর আগে অয়নের হিসাব-বহির্ভূত বিপুল সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে অয়নরা ওএমআর শিট বিকৃত করার কাজ করতেন বলে তদন্তে দাবি করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, কোনও যোগ্য প্রার্থীদের ওএমআর শিটে ঠিক উত্তরের পাশে ভুল উত্তর চিহ্নিত করে তাদের নম্বর কমিয়ে দেওয়া হত। সেই জায়গায় টাকার বিনিময়ে নিয়োগ করা হত অযোগ্য প্রার্থীদের।

গত শনিবার অয়নকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে এই সময় চাইলে তদন্তকারীরা অয়নকে জেলে গিয়েও জেরা করতে পারেন।


You might also like!