
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর পর থেকেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ থেকে শুরু করে UGC-ও। বারংবার প্রশ্নের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের এক নম্বর তথা দেশের ৪ নম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বাংলা। অভিযোগ উঠছে, ব়্য়াগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে প্রথম বর্ষের পড়ুয়ার। এই ঘটনা নিয়ে রিপোর্ট পাঠালেও, বিশ্ববিদ্যালয়ের দেওয়া উত্তরে খুশি নয় ইউজিসি। সোমবার ক্যাম্পাস পরিদর্শনে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC এর একটি টিম।
ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় চিঠি দিয়েছে ইউজিসি। অভিযোগ UGC এর একাধিক গাইডলাইন মানেনি যাদবপুর। সূত্রের খবর, ৪ সদস্যের UGC এর প্রতিনিধি দল ক্যাম্পাসে থেকে বেশ কয়েকদিন পরিবেশ বুঝবে। কথা বলা হবে ছাত্রছাত্রীদের সঙ্গেও।
