
কলকাতা, ১৩ এপ্রিল : ২০১৪ সালের টেটে ৬টি ভুল প্রশ্নের উত্তর যে সব পরীক্ষার্থী দিয়েছেন, তাঁদের প্রত্যেককেই নম্বর দিতে হবে। বৃহস্পতিবার রায় ঘোষণা করে এ কথা জানাল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের টেটে ৬টি প্রশ্ন ভুল রয়েছে এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করেছিল আদালত। বিশ্বভারতী জানায় যে অভিযোগের যৌক্তিকতা রয়েছে, অর্থাৎ প্রশ্ন ভুল। এই প্রেক্ষিতে শুধুমাত্র মামলাকারীদের ওই ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অন্য চাকরিপ্রার্থীদের কয়েক জন। তাঁদের বক্তব্য, শুধু মামলকারীরা কেন ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন? বাড়তি নম্বর সকলকে দেওয়া উচিত।বাড়তি নম্বর সবাইকে দিতে হবে। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে পরাজিত হন মামলাকারীরা। এর পর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ১ এপ্রিল , ২০১৯ , মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই মামলা এতদিন বিচারাধীন ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার তার রায় ঘোষণা হল।
