Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Shahjahan Sheikh :কয়লা কারবারের সঙ্গেও যুক্ত শাহজাহান?কী বলছে ইডি?

Shahjahan Sheikh
Shahjahan Sheikh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেখ শাহজাহানের কীর্তি যেন প্যান্ডোরার বাক্স! ইডি পেটানোর অভিযোগে গত ফেব্রুয়ারী মাসে গ্রেফতার। এবার সন্দেশখালির (Sandeshkhali) বাদশা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি-সিবিআই (CBI)। সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, এলাকায় তাণ্ডব, মহিলাদের অত্যাচার, জমি জবরদখলের মতো অভিযোগ জমা পড়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের বিরুদ্ধে। সেই সব নিয়ে তদন্ত চলাকালীনই এবার শাহজাহানের নতুন কীর্তি প্রকাশ্যে ফাঁস।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লার কারবারে শাহজাহানের কীর্তির প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। শাহজাহান বেআইনি ভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন বলে অভিযোগ। কয়লার জোগানে শাহজাহান এবং তাঁর দলবলকে টাকা দিতে হত। কর হিসাবেই ওই টাকা তাঁরা নিতেন বলে অভিযোগ। ইডির চার্জশিটেও তার উল্লেখ আছে বলে সূত্রের খবর। এ ছাড়া, জমি সংক্রান্ত যে কোনও লেনদেনের ক্ষেত্রেও শাহজাহানেরা টাকা তুলতেন বলে জানতে পেরেছে ইডি।

দুর্নীতির মাধ্যমে ২৬১ কোটি টাকা আয় করেছেন শাহজাহান, দাবি ইডির। তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ উঠে এসেছে ইডির তদন্তে, তার মধ্যে অন্যতম এই কয়লায় তোলাবাজি। এ ছাড়া, গ্রামবাসীদের কাছ থেকে জোর করে দামি জিনিসপত্র এবং নগদ টাকাও তাঁরা হাতিয়ে নিতেন বলে অভিযোগ। শাহজাহান শেখ সাবিনা ফিশার সাপ্লায়ার, শেখ সাবিনা মাছের আড়তের মাধ্যমেও দুর্নীতি করেছেন বলে ইডির অভিযোগ। মার্কেট থেকে কমিশন এবং ভাড়া বাবদ টাকা তুলতেন তিনি। এ ছাড়াও অভিযোগের তালিকায় রয়েছে ইটভাটার দুর্নীতি।

ইডির আরও অভিযোগ, শাহজাহানের ভাই শেখ আলমগির এবং সন্দেশখালির আর এক নেতা তথা শাহজাহানের ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা শাহজাহানের নাম করে ভয় দেখাতেন এবং জোর করে আদায় করে নিতেন বিভিন্ন সরকারি টেন্ডার। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, সন্দেশখালিতে গুন্ডাদের একটি দল তৈরি করেছিলেন শাহজাহানেরা। শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের হাত ছিল তাঁদের মাথায়। সেই জোরেই তাঁরা এত দূর এগিয়েছিলেন। ইডির দাবি, রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহায়তাতেই শাহজাহানদের বাড়বাড়ন্ত হয় সন্দেশখালিতে। এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করে ফেলেছিলেন তাঁরা। গ্রামবাসীরা সকলেই তাঁদের ভয় পেতেন। তাঁরাই এলাকায় শেষ কথা বলতেন। এমনকি, সন্দেশখালিতে খুন এবং খুনের চেষ্টার অভিযোগও রয়েছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে।

শাহজাহান বর্তমানে জেলে। রেশন ‘দুর্নীতি’কাণ্ডে জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর তাঁর নাম উঠে এসেছিল ইডির সামনে। সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বাধা পান ইডি আধিকারিকেরা। তাঁদের মারও খেতে হয়েছিল। সে দিন শাহজাহানকে ধরা যায়নি। এর পর দীর্ঘ দিন তিনি ‘ফেরার’ ছিলেন। পরে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান। তাঁকে ছ’বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল।


You might also like!