Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Local Train Cancelled: শনিবার রাত থেকে রবিবার সকাল বেলা পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল শিয়ালদা দক্ষিণ শাখায়

Eastern Railway (File Picture)
Eastern Railway (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিয়ালদা- সাউথ সেকশনের যাত্রীদের জন্য বড় ঘোষণা, শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় 11 ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। এরফলে একদিকে যেমন একগুচ্ছে ট্রেন বাতিল করা হয়েছে। তেমনই বেশ কয়েকটি ট্রেনে যাত্রা সংক্ষিপ্তও করা হয়েছে।

বালিগঞ্জ- নামখানা সেকশনের জয়নগর মজিলপুর স্টেশনে থাকা ফুট ওভার ব্রিজ (এফওবি) ভেঙে ফেলার জন্য 11 ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে 4 নভেম্বর শনিবার রাত 11 টা বেজে 10 মিনিট থেকে 5 নভেম্বর সকাল 10 টা বেজে 10 মিনিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। ফলস্বরূপ শনি ও রবিবারে একাধিক লোকাল ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করা হয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হল-  

শনিবার যে সব ট্রেন বাতিল হল- 

রাত 10:20 মিনিটের শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর (ডাউন 34752) লোকাল

ভোর 5:20 মিনিটের শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর (ডাউন 34716) লোকাল

সকাল 7:14 মিনিটের শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর-নামখানা (ডাউন 34720) লোকাল

ভোর 4:50 মিনিটের সোনারপুর- ডায়মন্ড হারবার (ডাউন 34882) লোকাল

সকাল 10:45 মিনিটের ডায়মন্ড হারবার- সোনারপুর (আপ 34881) লোকাল

সকাল 5:52 মিনিটের ডায়মন্ড হারবার- বারুইপুর (আপ 34819) লোকাল

সকাল 7:15 মিনিটের বারুইপুর- লক্ষ্মীকান্তপুর (ডাউন 34332) লোকাল

সকাল 8:20 মিনিটের লক্ষ্মীকান্তপুর- বারুইপুর (আপ 34331) লোকাল

সকাল 9:22 মিনিটের বারুইপুর- ডায়মন্ড হারবার (ডাউন 34892) লোকাল

শিয়ালদা দক্ষিণ শাখায় ওই সময়ের মধ্যে একাধিক লোকাল ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।  যে সকল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা 

শনিবার রাত 11:06 মিনিটের শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর (ডাউন 34754) লোকাল লক্ষ্মীকান্তপুরের বদলে বারুইপুর স্টেশন পর্যন্ত চলবে। আবার রবিবারের ভোর 3:00 টের লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা (আপ 34711) লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে না ছেড়ে বারুইপুর স্টেশন থেকে ছাড়বে।

রবিবার ভোর 4:00, 4:30, 5:55, 8:15 মিনিটের শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর লোকালগুলো লক্ষ্মীকান্তপুরের বদলে দক্ষিণ বারাসত স্টেশন পর্যন্ত যাবে। উলটো দিকে রবিবার সকালের 5:10, 5:45, 7:10, 9:26 মিনিটের লক্ষ্মীকান্তপুর- শিয়ালদা লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ার বদলে দক্ষিণ বারাসত স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশে রওনা দেবে।

You might also like!