
হাওড়া, ১৯ নভেম্বর: সাঁতরাগাছি উড়ালপুলে শুরু হয়েছে মেরামতির কাজ। যার ফলে এই সেতুর একটি লেন সচল রাখা হয়েছে। কলকাতাগামী ও নিবড়াগামী গাড়িগুলিকে বিকল্পভাবে ছাড়া হচ্ছে। এর ফলে মৌখালী মোড় ও বেলাপোলে সামান্য ট্রাফিকের চাপ রয়েছে। তবে আন্দুল রোড ও দ্বিতীয় হুগলি সেতুতে ট্রাফিকের অবস্থা শনিবার সকাল অবধি স্বাভাবিক।
খিদিরপুর কিংবা রেসকোর্স, কোনও দিক থেকেই বিদ্যাসাগর সেতুতে মালবাহী গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। হাওড়া ব্রিজ ও বালি হল্টে ট্রাফিক ধীর গতিতে এগোচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। এছাড়া বালি ব্রিজ, খিদিরপুর রোড ও বিটি রোডে ট্রাফিক সচল রয়েছে। উল্লেখ্য, মেরামতির জন্য আপাতত বন্ধ থাকছে সাঁতরাগাছি সেতু, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি বন্ধ থাকবে যান চলাচল।
