
কলকাতা, ৭ নভেম্বর: প্রয়াত বরিষ্ঠ আয়কর উপদেষ্টা এবং সুপরিচিত সমাজকর্মী শার্দুল সিং জৈন (ভুতোড়িয়া)। সোমবার কলকাতায় তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। লাদুনুর বাসিন্দা প্রয়াত আসকারঞ্জি ভুতোড়িয়ার ছেলে শার্দুল সিং জৈন কলকাতার সামাজিক ও শিল্প ক্ষেত্রে একজন দক্ষ এবং সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি তাঁর দক্ষ কর্মশৈলী দিয়ে অনেক শিল্প প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানকে শীর্ষে নিয়ে যান। মৃত্যুকালে তিনি রেখে গেছেন, কন্যা প্রভা জৈন, পুত্র রাজেশ এবং ও পুত্রবধূ রীনা, নাতি সিদ্ধান্ত, নাতনি শিখা-জামাই দেবাংশ আগরওয়াল, দৌহিত্র পরীক্ষিত সহ পুরো পরিবার।
শার্দুল সিং জৈন রাজস্থান কাউন্সিলের সভাপতি ছিলেন এবং শ্রী সচ্চিয়া মাতা মন্দির (গুরুসদয় রোড), লাদনুন নাগরিক পরিষদ, অভিনব ভারতী স্কুল, ওসওয়াল নবযুবক সমিতির ট্রাস্টি ছিলেন এবং সর্দার বল্লভভাই প্যাটেল মেমোরিয়াল কমিটি, বিবিডিবাগের মতো অন্যান্য সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি সংঘের সাথে যুক্ত ছিলেন।কলকাতা দক্ষিণ পশ্চিম অংশের সংঘের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজস্থান কাউন্সিলের সাধারণ সম্পাদক, অরুণ প্রকাশ মাল্লাওয়াত বলেন, শার্দুল সিং জৈনের মৃত্যুতে আমরা আমাদের একজন শৃঙ্খলাপরায়ণ, পথপদর্শক এবং দক্ষ নেতাকে হারালাম।
