Breaking News

 

kolkata

3 years ago

Howrah : মেয়ের শ্লীলতাহানি, প্রতিবাদী বাবাকে পিটিয়ে খুন দুষ্কৃতীদের

protesting father beaten to death by miscreants
protesting father beaten to death by miscreants

 

হাওড়া, ২৪ জানুয়ারি  : মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুন দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে। পুলিশ জানায়, মৃত ব্য়ক্তির নাম গনেশ মণ্ডল(৩৫)। মৃতের পরিবারের দাবি, গনেশের মেয়ে যখন সাইকেল নিয়ে টিউশন পরে ফিরছিল, সেই সময় পাড়ারই তিন যুবক তার পথ আটকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তার বাবা গণেশ।

অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় গণেশকে বেধড়ক মারধর করে ওই তিন যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শ্যামপুরের একটি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে পরে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় গণেশের। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

You might also like!