kolkata

2 years ago

JU Student Death Case : র‍্যাগিং-এর বিতর্ক এড়াতে গোপন জবানবন্দী নেবে পুলিশ

Jadavpur University (File Picture)
Jadavpur University (File Picture)

 

কলকাতা, ১৯ আগস্ট  : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় জোরালো হচ্ছে র‌্যাগিং-এর অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। আর এসবের মধ্যেই বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলেও উঠে এসেছে র‌্যাগিং-এর অভিযোগ।

তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের আস্কারাতেই হস্টেলের কিছু আবাসিক ও বহিরাগত ওই পড়ুয়ার উপর দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে, থানা-পুলিশ করেও কোনও সুরাহা হয়নি বলে দাবি পড়ুয়ার।

এরপরই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সোমনাথ মজুমদার যোগাযোগ করেছেন অভিযোগকারী ওই পড়ুয়ার সঙ্গে। অবশেষে আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের ঘরে গোপন জবানবন্দি নেওয়া হবে ওই পড়ুয়ার। পুলিশের তরফে এমনই জানানো হয়েছে তাঁকে।গোপন জবানবন্দি নেওয়ার বিষয়টি পুলিশ জানানোর পর কিছুটা আশ্বস্ত হচ্ছেন অভিযোগকারী পড়ুয়া। তিনি বলছেন, ‘এতদিন পরে পুলিশ আমাকে জানাল যে আমার জবানবন্দি নেওয়া হবে। আশা করি সঠিক তদন্ত হবে এবং দোষীরা শাস্তি পাবে। র‌্যাগিং সমাজ থেকে নির্মূল হোক, এটাই আমি চাই।’

You might also like!