
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্নের অদূরে তিন দিন ব্যাপী সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ তারা। নবান্ন বাস স্ট্যান্ডে 19 থেকে 22 তারিখ সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকারি কর্মীদের এই সংগঠনের তরফে। এই মামলার শুনানির সম্ভাব্য তারিখ আগামী সোমবার।
এবার ডিএ আন্দোলনের আগুনে আরও কিছুটা ঘি পড়তে চলেছে। নবান্নের অদূরে তিন দিন ব্যাপী সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে, আগামী ১৯ থেকে ২২ তারিখ সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকারি কর্মীদের এই সংগঠনের তরফে। আগেই হাওড়া পুলিশের কাছে বকেয়া ডি এ সহ নানা দাবি আদায়ে এই সভার অনুমতির আবেদন জানানো হয়েছিল।
তবে সংগঠনের দাবি, এখনও পর্যন্ত পুলিশের তরফে ইতিবাচক বা নেতিবাচক কোনও উত্তর মেলেনি। এরপরেই সরকারি কর্মীদের এই সংগঠন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।
তবে এই দাবি প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন। হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত। তাই সেখানে বসার অনুমতি দেওয়া সমস্যার।’ যদিও শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মামলাটির সম্ভাব্য শুনানির তারিখ আগামী সোমবার।
