kolkata

3 years ago

Partha Chatterjee : তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, দলের পদে না থেকেও বললেন পার্থ

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ১২ ডিসেম্বর : ডিসেম্বরে কী হবে? এটাই ছিল সাংবাদিকদের প্রশ্ন। উত্তর এল, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। বক্তা এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীপার্থ চট্টোপাধ্যায়। ঘটনাচক্রে এই মুহূর্তে দলের কোনও পদে নেই তিনি, তাও দাবি করলেন তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।

সোমবার এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানেই হাজির করানো হয় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থকে। পার্থ আদালত চত্বরে গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ডিসেম্বর ডেডলাইন’ প্রসঙ্গে। তারই জবাবে পার্থ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ওই জবাব দেন। ক্যামেরার দিকে তাকিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না।’’


You might also like!