kolkata

2 years ago

Suvendu Adhikari :প্রাণনাশের শঙ্কায় শুভেন্দু, যাদবপুরের ঘটনায় এফআইআর দায়ের বিরোধী দলেনতার

Opposition leader files FIR in Shuvendu, Jadavpur incident in fear of death
Opposition leader files FIR in Shuvendu, Jadavpur incident in fear of death

 

কলকাতা, ১৮ আগস্ট : যাদবপুরে বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে প্রাণনাশের আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, হামলার ঘটনার নেপথ্যে যে সংগঠন রয়েছে, সেই ‘রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন’ (আরএসএফ) একটি নিষিদ্ধ মাওবাদী সংগঠন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ৮বি বাসস্ট্যান্ডে যুব মোর্চার অবস্থানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সভার পরে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে আরএসএফ-এর বিরুদ্ধে। কালো পতাকা দেখানো নিয়ে যুব মোর্চা এবং এবিভিপি কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।

শুভেন্দু অভিযোগ করেছেন, সভামঞ্চ ছাড়ার সময় তাঁর উপর হামলা চালায় কয়েক জন। তাঁর গাড়িতে পাথরও ছোড়া হয়েছে। তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু। পুলিশে দায়ের করা অভিযোগে বিরোধী দলনেতার দাবি, দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্রও থাকতে পারত।


You might also like!