kolkata

2 years ago

Sourav :"দোষী নই, র‌্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি", দাবি সৌরভের

"Not guilty, no incident of ragging," claimed Sourav
"Not guilty, no incident of ragging," claimed Sourav

 

কলকাতা, ২২ আগস্ট : মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছে যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। আদালতে প্রবেশের সময় সৌরভ দাবি করেন, তিনি ‘অপরাধী’ নন। র‌্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি“।

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের মোবাইল থেকে ‘তথ্য’ উদ্ধার করেছে পুলিশ। কী রয়েছে সেই তথ্যে, এখন সেই প্রশ্নই উঠছে। পুলিশের একাংশ মনে করছে, এই তথ্য তদন্তে সাহায্য করবে। ধৃতদের বয়ানের সঙ্গেও এই তথ্য মিলিয়ে দেখতে চাইছে পুলিশ বলে খবর।

মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হয় যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। তাঁদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। আদালতে প্রবেশের সময় সৌরভ দাবি করেন, ‘‘আমি অপরাধী নই। অপরাধী সাজানো হয়েছে আমাকে।’’

এর পরেই আদালতের ভিতরে সৌরভকে নিয়ে যায় পুলিশ। বাকি দুই অভিযুক্ত মনোতোষ এবং দীপশেখর যদিও মুখ খুলতে চাননি।


You might also like!