
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০০৯ সালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দু’টি সোনার দোকানে চুরির অভিযোগ ওঠে কেন্দীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে, ওই ঘটনায় মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করলেন তিনি। চুরির ঘটনায় নিশীথে নামে লিখিত অভিযোগ দায়ের হয় আলিপুরদুয়ার থানায়।
প্রসঙ্গত, ২০১৯ সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসাতের এমপি আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু পরবর্তী কালে নিশীথের আবেদনের ভিত্তিতে ওই মামলাটি আবার আলিপুরদুয়ার আদালতের লোয়ার কোর্টে পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট।
নিশীথের বিরুদ্ধে গত বছর ১১ নভেম্বর পরোয়ানা নির্দেশিকা জারি করেছিল আলিপুরদুয়ারের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (থার্ড কোর্ট)। যদিও, পরে সেই পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার আদালতে পৌঁছন নিশীথ এবং আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। ওই ঘটনাকে সামনে রেখে আন্দোলনে নামে তৃণমূলও।
