
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাসের ওই দিন গুলিমহিলাদের জন্য বেশ কঠিন একটা সময়।অনেক সময়ই দেখা যায় পথেঘাটে চলার সময়ই হঠাৎ ঋতুস্রাব হয়ে গেল অথচ ব্যাগে স্যানেটাড়ি প্যাড নেই। বিপাকে পড়েন পথচলতি তরুণীরা। এমন সময়ে ওষুধের দোকান খোঁজা সমস্যার। সে কথা চিন্তা করে কলকাতার কোণায় কোণায় এবার স্যানিটারি প্যাডের ব্যবস্থা করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা। এই সকল মহিলাদের জন্য এক বিশেষ উদ্যোগ আনছে , নাম ‘মণিকা।’
মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, এখনও মণিকা নামটা চূড়ান্ত হয়নি। দু’তিনটি নাম মাথায় আছে। তার মধ্যেই একটিকে পছন্দ করা হবে। দ্রুত চালু করা হবে নারীদের জন্য এই বিশেষ সেন্টার। তিনি আরো বলেন-পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই করা হবে এর একটি সেন্টার করা হবে। সেখানে থাকবে স্যানিটারি প্যাড, বাথরুম, আলাদা ড্রেস চেঞ্জিং রুম।
শুধু স্যানিটারি প্যাডের ব্যবস্থা নয়, মহিলাদের এই বিশেষ সেন্টারগুলিতে থাকবে ওয়েটিং রুম। চাইলে কেউ সেখানে বসে ল্যাপটপে কাজ করতে ও পারেন। থাকবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে প্রতি সেন্টারে থাকছে মহিলা পরিচালিকার ব্যবস্থা ।
