
কলকাতা, ২৩ ডিসেম্বর : ২৪ ও ২৫ ডিসেম্বর ট্রেন বাতিল হতে চলেছে শিয়ালদা শাখায়। যার জেরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, ও কল্যানী সীমান্ত পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।
সূত্রের খবর, শনি ও রবিবার নৈহাটি ও রানাঘাটের মধ্যে চলবে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ। সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ২৫ তারিখ বড়দিনে এমনিই ভিড় বেশি থাকে যাত্রীদের। সেখানে ওই দিন ট্রেন বাতিলের জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে আছে আপ ৩১৮৪৩ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল, ডাউন গেদে-শিয়ালদা লোকাল, ডাউন ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল, আপ ৩১৯২৯ শিয়ালদা-গেদে লোকাল, ডাউন গেদে-শিয়ালদা লোকাল, আপ ৩১৫৩৯ শিয়ালদহ – শান্তিপুর লোকাল, ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল, আপ ৩১৬২৯, ৩১৬৩১ শিয়ালদা – রানাঘাট লোকাল, ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল, আপ কল্যাণী সীমান্ত – নৈহাটি লোকাল।
রবিবার বাতিল থাকছে যে ট্রেনগুলি—
আপ ৩১৮১১, ৩১৮১৫ শিয়ালদা – কৃষ্ণনগর লোকাল, আপ ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদা – শান্তিপুর লোকাল, ডাউন ৩১৫১২, ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদা লোকাল, ডাউন ৩১৫১৩, ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদা লোকাল, আপ ৩১৬১১, ৩১৬১৫ শিয়ালদা - রানাঘাট লোকাল, ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদা লোকাল, আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল, ডাউন ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদা লোকাল, আপ ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল।
শুধুমাত্র নৈহাটি-রানাঘাটের মধ্যে চলা ১৫২টি লোকাল ট্রেনের মধ্যে আপ/ডাউন মিলিয়ে বাতিল থাকছে ৩৪টি ট্রেন। একইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাও সংক্ষেপিত করা হয়েছে। ঘুরপথে চলবে কিছু দূরপাল্লার ট্রেনও।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে হাওড়া-বর্ধমান শাখায় রেলের নানা কাজের জন্য দফায় দফায় বাতিল হয়েছে লোকাল ট্রেন। ঘুরপথে চলেছে দূরপাল্লার ট্রেন। এবার বড়দিনে বিঘ্ন ঘটতে চলেছে আংশিক রেল পরিষেবা।
