Breaking News

 

kolkata

3 years ago

Mamata Banerjee : বন্দে ভারতে আক্রমণ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

দক্ষিণ ২৪ পরগণা, ৫ জানুয়ারি  : বাংলায় নয়, বন্দে ভারত এক্সপ্রেসে দ্বিতীয়বার পাথর ছোড়া হয় বিহারে। ধূলাবাড়ি ও মানগুরজান স্টেশনের মাঝে ছোড়া হয় পাথর। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে রেল। এই ফুটেজ দেখেই দুষ্কৃতিদের খোঁজ করা হচ্ছে বলে খবর। এবার গঙ্গাসাগর সফরেও এনিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিরোধীদের আক্রমণও শানালেন।

বৃহস্পতিবার মততা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় বাংলাকে বদনাম করা হয়েছে। বিহারের মানুষ বন্দে ভারত এক্সপ্রেস পছন্দ নাও করতে পারে। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে। গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের সি থ্রি ও সি সিক্সকামরা।

রেল সূত্রে খবর, সোমবার বিকেল ৫টা ১০-এ, মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কোনও যাত্রী আহত না হলেও ভেঙে যায় সি ১৩ কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানালা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বুধবারই ২ দিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ, অর্থাৎ বৃহস্পতিবার সকালেই প্রকাশ্যে এসেছে 'বন্দে ভারত'-এক্সপ্রেসে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ। আর সেটা দেখেই রেলের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, বাংলায় নয়, এক্সপ্রেসে হামলা হয়েছে বিহারে।

You might also like!