kolkata

3 years ago

Madhyamik Examination 2023 : সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন পর্ষদ সভাপতি

Madhyamik Examination 2023
Madhyamik Examination 2023

 

কলকাতা , ২১ ফেব্রুয়ারি : আগামী বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এদিন পর্ষদ সভাপতি জানান, আগামী মে মাসের শেষ সপ্তাহে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পর্ষদ।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, এ বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। যারা পরীক্ষায় বসতে চলেছে সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানান পর্ষদ সভাপতি। পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, সেই বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন জানান, আগামী মে মাসের শেষ সপ্তাহে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পর্ষদ।

উল্লেখ্য এ বছর ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসতে চলেছে। পর্ষদ সভাপতি জানান, ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ করা হয়েছে এবারের মাধ্যমিকে। পাশাপাশি পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলিটর নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া।


You might also like!