kolkata

3 years ago

Local train derailed at Shaktigarh:মালগাড়ির সঙ্গে সংঘর্ষে শক্তিগড়ে লাইনচ্যুত লোকাল

Derailment down Burdwan bandel local near Shaktigarh on Burdwan-Howrah branch
Derailment down Burdwan bandel local near Shaktigarh on Burdwan-Howrah branch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শক্তিগড়ের কাছে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেনের দু’টি কামরা। রাতভর চলল উদ্ধারকাজ। প্রত্যক্ষদর্শীদেদ দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং ব্যান্ডেলমুখী ওই লোকাল ট্রেনটি একই লাইনে চলে এলে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরেই লাইনচ্যুত হয় লোকাল ট্রেনের দু’টি কামরা। যদিও মালগাড়ির সঙ্গে সংঘর্ষের এই বিষয়টি মেনে নেয়নি রেল।

রেল জানিয়েছে, বুধবার রাত ৯টা ১৬ নাগাদ বর্ধমান থেকে ব্যান্ডেল যাচ্ছিল একটি লোকাল ট্রেন। শক্তিগড় স্টেশনে ঢোকার মুখেই ট্রেনটির সামনের দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই একটি ব্রেক ডাউন ভ্যান পাঠানো হয়েছে। লাইনচ্যুত হওয়া ট্রেনটিকে সোজা করা এবং লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খুব শিগগিরপরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।


You might also like!