kolkata

2 years ago

kolkata Metro service:স্বাধীনতা দিবসে কলকাতায় কম সংখ্যক মেট্রো পরিষেবা, রইল সময়সূচি

Less number of metro services in Kolkata on Independence Day, schedule remains
Less number of metro services in Kolkata on Independence Day, schedule remains

 

কলকাতা, ১১ আগস্ট : স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোর সংখ্যা কমছে। ওই দিন স্বাভাবিক দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে মেট্রো রেল আগামী ১৫ আগস্ট উত্তর-দক্ষিণ করিডোরে ২৮৮টির পরিবর্তে ৯৪ টি আপ ও ৯৪ টি ডাউন সহ মোট ১৮৮ টি ট্রেন এবং পূর্ব-পশ্চিম করিডোরে ১০৬ টির পরিবর্তে পূর্বগামী ৪৫ ও পশ্চিমগামী ৪৫ সহ মোট ৯০ টি ট্রেন চালাবে। ওই দিন উত্তর - দক্ষিণ করিডোরে দমদম থেকে কবি সুভাষ , কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম এবং শেষ পরিষেবা অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ও শেষ পরিষেবা অপরিবর্তিত থাকবে। তবে সেদিন পার্পল লাইনের জোকা- তারাতলা কোনও পরিষেবা পাওয়া যাবে না বলে মেট্রো রেল সূত্রের খবর।


You might also like!